জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও নিষিদ্ধ আওয়ামীলীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল

আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৮:০২:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৮:০২:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল মহানগর ছাত্রশিবির।আজ ১২ ই নভেম্বর বুধবার বিকেল সাড়ে ৪ টায় বিক্ষোভ মিছিলটি নগরীর জিলা স্কুল মোড় থেকে শুরু হয়ে নগর ভবন হয়ে গির্জা মহল্লা ও সদর রোড প্রদক্ষিণ করে  টাউন হল চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মহানগর সেক্রেটারি আব্দুর রহমান সুজনের সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহানগর সভাপতি হাসান নাঈম। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি আমিনুল ইসলাম ও বরিশাল জেলা সভাপতি আকবর হোসাইন। 


আরো উপস্থিত ছিলেন, মহানগর দপ্তর সম্পাদক রাশেদুল হাসান, বিশ্ববিদ্যালয় সেক্রেটারি মনিরুল ইসলাম, মহানগরের প্রশিক্ষণ সম্পাদক আবির হোসেন নোমান, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম ইয়ামিন, কলেজ কার্যক্রম সম্পাদক ওয়ালিদ আনসারী, বি এম কলেজ সভাপতি শাহেদ খানসহ মহানগর, জেলা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 


প্রধান অতিথির বক্তব্যে মহানগর সভাপতি হাসান নাঈম বলেন, ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের বিজয় কোন রাজনৈতিক দলের নেতৃত্বে আসেনি। এ বিজয় এসেছে সাধারণ ছাত্রজনতার আন্দোলন সংগ্রাম ও রক্তের বিনিময়ে। সুতরাং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, মৌলিক সংস্কার ও খুনি আওয়ামী লীগ ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিচার ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না।


তিনি তার বক্তব্যে ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকান্ড, পিলখানায় সেনা অফিসারদের হত্যা, শাপলার গণহত্যা, গুম ও বিচারবহির্ভূত হত্যা সহ জুলাই বিপ্লবে সংগঠিত হত্যাকান্ডের বিচার দাবি করেন।তিনি আরও বলেন, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগ এতো মানুষ মেরে ফেলার পরও তাদের মধ্যে কোন বিন্দু মাত্র অনুশোচনা নেই। সুতরাং নতুন বাংলাদেশে এই সন্ত্রাসীদের কোনো স্থান হবে না।পরিশেষে তিনি ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে সন্ত্রাসী লীগকে মোকাবেলা করার আহবান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]