ইউনিফর্ম পরিধান করে বিভিন্ন সামরিক বাহিনীর সদস্য হিসেবে ভুয়া পরিচয় দিয়ে অনলাইনে প্রতারণা; প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার।

আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৭:০৬:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৭:০৬:৫৫ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক

ইউনিফর্ম পরিধান করে বিভিন্ন সামরিক বাহিনীর সদস্য হিসেবে ভুয়া পরিচয় দিয়ে অনলাইনে প্রতারণা; র‍্যাব-১৩ এর অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার। 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানি ও অনলাইন প্রতারণাসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও অনলাইন জুয়া ও অনলাইনে বিভিন্ন ধরণের প্রতারণা প্রতিরোধে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। 
 


বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ধৃত আসামিসহ তার সহযোগীগণ সেনাবাহিনীর সৈনিক পরিচয় দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে বাদীর সঙ্গে রাজশাহীতে ১০ কাঠা জমির শেয়ার ক্রয় করার জন্য প্রস্তাব দেয়।



তারা আরও জানায় যে, তাদের ২টি শেয়ার ক্রয় করা আছে। তার মধ্যে একটি শেয়ার একজন মহিলা সৈনিকের। কিন্তু মহিলা সৈনিকের কিছু টাকা বাকি থাকায় বাদীর নিকট হতে শেয়ার বিক্রি করে টাকা পরিশোধ করার প্রতিশ্রুতিতে কিছু টাকা চায়। এছাড়াও আসামিগণ বিভিন্ন সময় অনলাইন ভিডিও কলের মাধ্যমে সামরিক বাহিনীর ইউনিফর্ম পরিধান করে বাদীর সঙ্গে কথা বলে বিশ্বস্ততা অর্জন করে এবং বাদীকে অল্প টাকায় একটি শেয়ার ক্রয় করে দিবে বলে প্রলোভন দেখায়। আসামিরা নিজেদেরকে সামরিক বাহিনীর পরিচয় দেয়ায় বাদী সরল বিশ্বাসে জমির একটি শেয়ার ক্রয়ের উদ্দেশ্যে পর্যায়ক্রমে সর্বমোট ১৭ লক্ষ ২৬ হাজার টাকা প্রদান করে।



পরবর্তীতে টাকা পাঠানোর পর বিবাদীগণ শেয়ার দেওয়ার কথা বলে কাল ক্ষেপন করতে থাকলে এবং অতিরিক্ত আরো ৫ লক্ষ টাকা দাবি করলে বাদীর সন্দেহ হয়। এক পর্যায়ে বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে বাদী জানতে পারেন তারা একটি প্রতারণা চক্রের  সদস্য এবং কোন  বাহিনীতে চাকরি করেন না। পরবর্তীতে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানায়  বাদী একটি প্রতারণা মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৩/১৭৭, তারিখ-০৭/১১/২০২৫, ধারা- ১৭০/১৭১/৪০৬/৪১৮/৪২০/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০। 
 

এরই প্রেক্ষিতে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য- ১২/১১/২০২৫ ইং তারিখ: রাত ০১.৩০ ঘটিকার সময় রংপুর জেলার পীরগাছা থানাধীন অভিরাম গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে সামরিক বাহিনীর পরিচয়ে প্রতারণা মামলার প্রধান আসামি মোঃ নাজমুল হাসান @ জিম (২৪), পিতা মোঃ সাজ্জাদ হোসেন ওরফে জাহিদুল ইসলাম, সাং- অভিরাম (নামা দোলা), থানা- পীরগাছা, জেলা- রংপুর'কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 

প্রাথমিকভাবে যানা যায় যে, আসামি মোঃ নাজমুল হাসান @ জিম বিভিন্ন সময়ে নিজেকে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে প্রতারনার মাধ্যমে অনেকের কাছ থেকে অর্থ অত্মসাৎ করেছে। সে নিজেকে মাঝে মাঝে নারী সেনা সদস্য হিসেবেও পরিচয় দিতো এবং নারীর বেশ ধারণ করে ও নারীর কন্ঠে কথা বলে ভিডিও কলের মাধ্যমে প্রতারণা করতো এবং নারী কেলেঙ্কারিতে ফাঁসিয়ে টাকা আদায় করতো।
 
ধৃত আসামি মোঃ নাজমুল হাসান @ জিম এর হেফাজত হতে নিম্ন বর্ণিত আলামত সমূহ উদ্ধার করা হয়েছে।
 
• সেনাবাহিনীর ইউনিফর্মঃ কম্ব্যাট ড্রেস ০১ টি, কম্ব্যাট গেঞ্জি ০১ টি, ফিল্ডক্যাপ ০১ টি, টাওয়াল ০১ টি, ট্রাউজার ০১ টি।
 
• নৌবাহিনীর ইউনিফর্মঃ  ৩ নং সাদা ড্রেস ০১ টি, কম্ব্যাট গেঞ্জি ০২ টি, নেভি জার্সিক্যাপ ০১ টি, টাওয়াল ০১ টি।
 
• বিভিন্ন বাহিনীর বিভিন্ন কালারের ক্যান্টিন গেঞ্জি ১৫ টি এবং ভুয়া এনআইডি কার্ড ০৯ টি।
 
• বাটন মোবাইল ০৫ টি, স্মার্ট মোবাইল ০১ টি।
• মেয়েদের পরচুলা ০১ গোছা এবং মেকআপ সেট।
 
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও  এই ধরনের চক্রের বিরুদ্ধে র‌্যাব ১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]