সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজাপুরে ব্যারিস্টার মঈন ফিরোজির উদ্যোগে ১৪ নভেম্বর ফ্রি মেডিকেল ক্যাম্প

আপলোড সময় : ১২-১১-২০২৫ ০১:১৬:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৫ ০১:১৬:৫৫ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মঈন ফিরোজির উদ্যোগে প্রখ্যাত চিকিৎসাবিদ ও ক্যান্সার বিশেষজ্ঞ প্রয়াত ডা. আব্দুল হাকিম আকনের স্মরণে আগামী শুক্রবার (১৪ নভেম্বর) একটি দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

সোমবার রাতে রাজাপুর উপজেলার বাইপাস মোড় সংলগ্ন তার নির্বাচনী অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। সভায় ব্যারিস্টার মঈন স্থানীয় জনগণকে ক্যাম্পে এসে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণের আহ্বান জানান। রোগী নিবন্ধন ও তথ্যের জন্য যোগাযোগ করা যাবে রাজাপুরের বাদল (০১৭১৫৪৫১৮১২) এবং কাঁঠালিয়ার বাদশা (০১৭৯৪২৯৩০৩৮)-এর সঙ্গে। ক্যাম্পটি রাজাপুর উপজেলার গালুয়া বাজারের গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। বিশেষভাবে বাত জ্বর ও বাতব্যথা রোগীদের জন্য উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হবে। ক্যাম্পে রোগী দেখবেন দেশের প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. নজরুল ইসলামসহ অন্তত ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত চিকিৎসক দল।

মানবিক এ আয়োজন সম্পর্কে ব্যারিস্টার মঈন ফিরোজি জানান, “প্রয়াত ডা. আব্দুল হাকিম আকন স্যারের স্মৃতিকে চিরস্মরণীয় করতে এবং মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার— আমরা সেই অধিকারের প্রতি অঙ্গীকারবদ্ধ।”

মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]