ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী'র ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

আপলোড সময় : ১২-১১-২০২৫ ১২:৫৫:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৫ ১২:৫৫:৩৭ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ-

ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব, কারীমপুর দরবার শরীফের পীর, বিশিষ্ট আলেমে দ্বীন শাইখুল উলামা আল্লামা হযরত মাওলানা নুরুল হুদা ফয়েজী হুজুর ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাজাপুরের গালুয়ায় নিজ বাড়িতে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। স্বজনরা তাকে নিয়ে অ্যাম্বুলেন্স যোগে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে নেয়ার পথিমধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র-কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চরমোনাই পীর ও আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ রেজাউল করীম, নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, সেক্রেটারী অধ্যক্ষ ফরিদুল হক, ঝালকাঠি-১(রাজাপুর-কাঁঠালিয়া) আসনে দলীয় মনোনীত দাড়িপাল্লা প্রতিকের প্রার্থী ড. ফয়জুল হক, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসাইন, সাধারণ সম্পাদক ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে দলীয় মনোনীত হাতপাখা প্রতিকের প্রার্থী হাফেজ মাওলানা ইব্রাহিম আল হাদী, রাজাপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির হোসাইন, সেক্রেটারী মাওলানা নেছার উদ্দিন, ইসলামী আন্দোলনের সভাপতি মাস্টার জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা বায়েজিদ হক ফরাজীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]