৩১ দফা বাস্তবায়নে ভালুকায় শাড়ি ও লুঙ্গি বিতরণ

আপলোড সময় : ১২-১১-২০২৫ ১২:৩৫:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৫ ১২:৩৫:১৩ পূর্বাহ্ন
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা মানুষের কাছে পৌছে দিতে ময়মনসিংহের ভালুকায় শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার ভালুকা সদর ইউনিয়নের বাগসাতরা মাঠে অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক সদস্য নুরুল হক মন্ডলের সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ, মজিবর রহমান মজু, রুহুল আমিন, আইয়ুব আলী কমান্ডার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, আবু তাহের ফকির, শ্রী স্বপন বনিক, মো. জহির রায়হান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম ৮ হাজার মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]