রাজগঞ্জে হাতপাখার এমপি প্রার্থী জয়নাল আবেদীন টিপুর গণসংযোগ ও পথসভা

আপলোড সময় : ১১-১১-২০২৫ ০৭:৫০:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৫ ০৭:৫০:৪০ অপরাহ্ন
আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৮৯, যশোর-৫ (মণিরামপুর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখার এমপি প্রার্থী আলহাজ্ব মাষ্টার জয়নাল আবেদীন টিপুর পক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার ঘুরে এ গণসংযোগ ও পথসভা করেন তিনি। গণসংযোগকালে এমপি প্রার্থী জয়নাল আবেদীন টিপু বলেন- হাতপাখা মুসলমানদের প্রয়োজন, হিন্দুদের প্রয়োজন, খ্রিস্টানদের প্রয়োজন, কারণ কারেন্ট ফেল করে কিন্তু হাতপাখা ফেল করে না।

এটা সবার প্রতীক, কেউ কারো মার্কা নিয়ে ঘুমায় না। নৌকা বুকে নিয়ে কেউ ঘুমায় না, ধানের শীষ বুকে নিয়ে কেউ ঘুমায় না, লাঙ্গল বুকে নিয়ে কেউ ঘুমায় না, কিন্তু ঘুমের সময় হাতপাখা বুকের মধ্যে, কলিজার মধ্যে থাকে। তার মানে হাতপাখার বিজয় হলে দেশ বিজয় হবে, হাতপাখার বিজয় হলে জাতি বিজয় হবে, হাতপাখার বিজয় হলে সমস্ত মানুষ শান্তি পাবে। সব মার্কা দেখা শেষ, হাতপাখার বাংলাদেশ।

এসময় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হাফেজ মাওলানা মুফতি আক্তারুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ শহিদুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা আশিকুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আলহাজ্ব ইজ্জত আলী, সেক্রেটারি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি গাজী শহর আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা এমদাদুল ইসলাম, সেক্রেটারি কারী ইমদাদুল হক, চালুয়াহাটি ইউনিয়ন সভাপতি আলহাজ্ব আবুল হাসেম, সহ-সভাপতি রফিকুল ইসলাম সহ মণিরামপুর ১৭ টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]