কাউখালীতে নাশকতার অভিযোগে ইউপি সদস্য সহ গ্রেপ্তার ২

আপলোড সময় : ১১-১১-২০২৫ ০৬:৫১:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৫ ০৬:৫১:৫৩ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি। 

পিরোজপুরের কাউখালীতে নাশকতার অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার।

কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ইউপি সদস্য সহ ২জনকে গ্রেফতার করেছে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শৃঙ্খলা সৃষ্টি এবং নাশকতার পরিকল্পনার যুক্ত থাকায় অভিযোগে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের হরিণধারা গ্রামের ইউপি সদস্য  ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ওয়ার্ড  সাধারণ সম্পাদক সোনাকুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে ইদ্রিস হাওলাদার (৪০) ও একই ইউনিয়নের সোনাকুর ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার ছেলে সরোয়ার হাওলাদার (৪২)কে পুলিশ গ্রেপ্তার করেছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সোলায়মান জানান, থানায় মামলা হয়েছে।গ্রেফতারকৃত মঙ্গলবার (১১ নভেম্বর) পিরোজপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। 

বার্তা প্রেরক,
রিয়াদ মাহমুদ সিকদার।
কাউখালী, পিরোজপুর।
তারিখ,১১/১১/২০২৫।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]