আরএমপি পুলিশের পরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্তদের র‍্যাংক ব্যাজ প্রদান

আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৭:২৭:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৭:২৭:০৩ অপরাহ্ন


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে এক অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের এই র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। অনুষ্ঠানে পুলিশ সার্জেন্ট থেকে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ রাসেলুর রহমান ও সনেটকে র‍্যাংক ব্যাজ পরানো হয়।



এছাড়াও এসআই (নিরস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে মোঃ আব্দুল করিম তালুকদার এবং এসআই (সশস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে মোঃ রফিকুল ইসলাম, মোঃ শওকত হোসেন এবং মোঃ আবুল কালাম আজাদকে পদোন্নতির র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম এবং উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]