মুলাদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্য র‌্যালী-আলোচনা সভা

আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৫:০৯:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৫:০৯:১৩ অপরাহ্ন


মুলাদী প্রতিনিধিঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুলাদীতে উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় মুলাদী উপজেলা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে আলোচনা সভা শেষে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।


র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক শরীয়তউল্লাহ, সদস্য সচিব কাজী কামাল হোসেন, সিনিয়র যুগ্ন-আহবায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, পৌরসভা বিএনপির আহবায়ক এনামুল হক ইনু, সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র যুগ্ন-আহবায়ক হাবিবুর রহমান সাবু, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক এ্যাড. তরিকুল ইসলাম দিপু, অধ্যাপক মনিরুজ্জামান মনির, মশিউর রহমান মাসুদ, সায়লা সারমিন মিমু, পৌরসভা বিএনপির যুগ্ন-আহবায়ক আনিসুর রহমান আলাল, অধ্যক্ষ ইফতেখার আলম লিটন, কামাল হোসেন অপু মোল্লা, স্বপন হাওলাদার, উপজেলা মহিলাদল সভাপতি ইসরাত জাহান লিলি, উপজেলা কৃষকদল সভাপতি সালাম কবির, সাধারন সম্পাদক কাজী মিজান, উত্তর জেলা যুবদল যুগ্ন-আহবায়ক শাহ আলম হাওলাদার, উপজেলা যুবদল আহবায়ক মিজানুর রহমান, পৌরসভা যুবদল আহবায়ক রফিকুল ইসলাম ঢালী, উপজেলা যুবদল সদস্য সচিব আরিফুর রহমান টিটু, সিনিয়র যুগ্ন-আহবায়ক নুরুল ইসলাম মৃধা, পৌরসভা যুবদল সদস্য সচিব শফিকুল ইসলাম শাওন, সিনিয়র যুগ্ন-আহবায়ক আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক রোকনুজ্জামান মোল্লা, সদস্য সচিব আবু জাহিদ মোল্লা, পৌরসভা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব ইউনুস হাওলাদার, উপজেলা শ্রমীকদল সভাপতি আলী আজম, পৌরসভা শ্রমিকদল সভাপতি মফিজুর রহমান শরীফ, সাধারন সম্পাদক মাসুদ খান রিকু, স্বেচ্ছাসেবকদল নেতা জসিম সিকদার, তামিম মল্লিক, উপজেলা ছাত্রদল সদস্য সচিব জুলফিকার আহম্মেদ বেল্লাল, পৌরসভা ছাত্রদল সিনিয়র যুগ্ন- আহবায়ক হেমায়েত উদ্দিন হাওলাদার যুবদল নেতা নিপু চৌধুরী, লিটন মৃধা, ইদ্রিসুর রহমান অপু, ইকবাল কাজী সহ সকল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গসহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।


আলোচনা সভায় বক্তারা বলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় সভাপতি আলহাজ¦ এ্যাড. জয়নুল আবেদিনের নেতৃত্বে বিগত ১৭বছর মুলাদী-বাবুগঞ্জের বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে সকল আন্দোলন সংগ্রাম করে আসছে, তাই মুলাদী-বাবুগঞ্জ আসনে তাকে মনোনয়ন দিলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]