রায়গঞ্জের হাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৩:১৫:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৩:১৫:৫৯ অপরাহ্ন
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা ও উপস্থিত পুরস্কার এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮ নভেম্বর ২০২৫ সকালে পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অত মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলামের উপস্থিতে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলার হাটপাঙ্গাসী ইসলামাবাদ সাইদিয়া দারুল উলুম মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ। এ সময় অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ জন্য ছেলেমেয়েদের নিয়মিত মাদ্রাসায় পাঠানোর পাশাপাশি বাড়িতে থাকাকালীন পড়ালেখার প্রতিও জোড় দেওয়ার আহ্বান জানান। সমাবেশে সম্মানিত অতিথি বৃন্দ, অভিভাবকগণ, শিক্ষার্থী ও সকল শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]