বরিশালে আড়িয়াল খাঁ নদীতে জেলের জালে তিন কেজির ইলিশ!

আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৭:৪৮:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৭:৪৮:৫৭ অপরাহ্ন

রাহাদ সুমন,বরিশাল

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বিশারীকাঠী গ্রামের আড়িয়াল খাঁ নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় তিন কেজি ওজনের একটি ইলিশ।


শুক্রবার (৭নভেম্বর) সকালে স্থানীয় জেলে সোহেল মোল্লার জালে ওঠে বড় সাইজের ইলিশটি। পরে মাছটি পালোয়ান মৎস্য আড়তে নিয়ে আসা হলে আড়তের মালিক মনির পালোয়ান ১০হাজার ৭শ টাকায় কিনে নেন। এসময় সেখানে উৎসুক মানুষের ভিড় পড়ে যায়।
 

আড়তের মালিক মনির পালোয়ান বলেন, বরিশালের নদীতে এমন আকারের ইলিশ সচরাচর দেখা যায় না। নদীর ইলিশ সাধারণত এক থেকে দেড় কেজির মধ্যে থাকে। তিন কেজির ইলিশ পাওয়া বিরল।
 

তিনি বলেন, জাটকা নিধন রোধে সরকারের কঠোর নজরদারি, প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধকরণ, অবৈধ জাল অপসারণ, অভয়াশ্রম বৃদ্ধি- এসব পদক্ষেপের কারণে বড় ইলিশ এখন নদীতে ফিরতে শুরু করেছে।


জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, দেশে ইলিশের উৎপাদন বাড়লেও নদীতে সরবরাহ কম থাকায় দাম স্বাভাবিকভাবেই বেশি।


জেলেরা মনে করছেন, নদী দূষণ ও দখল নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নিলে ইলিশের চলাচল বাড়বে এবং উৎপাদনও বৃদ্ধি পাবে। বড় ইলিশ বিক্রি করতে পেরে খুশি জেলে সোহেল মোল্লা। তার ভাষায়, এত বড় ইলিশ জীবনে এক-দুবারই ওঠে। ভালো দাম পেয়েছি, ভাগ্য ভালো বলতেই হয়।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]