রাণীশংকৈলে ওষুধ কোম্পানির প্রতিনিধি- স্ত্রীর কাছে চিঠি লিখে স্বামীর আত্মহত্যা

আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০২:৩৯:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০২:৩৯:৩৫ অপরাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের শান্তিপুর এলাকায় তরিকুল ইসলাম (৩৫) নামের এক ওষুধ কোম্পানির প্রতিনিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয়দের খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ উক্ত ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে।

মৃত তরিকুল সিরাজগঞ্জ উপজেলার দত্তবাড়ি গ্রামের দুলাল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রাণীশংকৈল উপজেলায় ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানিতে এস আর (সেলস রিপ্রেজেন্টেটিভ) পদে কর্মরত ছিলেন। স্ত্রী-সন্তান নিয়ে পৌর শহরের শান্তিপুর মহল্লায় শহীদুল ইসলামের ভাড়া বাড়িতে বসবাস করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্ত্রীর সাথে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর আগে তিনি একটি হস্তলিখিত চিঠিতে অভিমান ও মানসিক অস্থিরতার কথা উল্লেখ করেন। তবে চিঠিতে কোনো সুস্পষ্ট কারণ পাওয়া যায়নি।শুক্রবার বিকেলের দিকে পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। এর ফাঁকে বাড়ির একটি ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত দেখতে পেয়ে প্রতিবেশীরা পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) রফিকুল ইসলাম মুঠো বলেন,খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। আগামীকাল সকালে লাশটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।তবে এটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]