জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে শোভাযাত্রা ও পথসভা

আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০২:১০:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০২:১০:২৩ অপরাহ্ন
নিস্বজ প্রতিবেদক
জনজীবন :

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ শহরে দলের নেতাকর্মীদের নিয়ে র‍্যালি পথসভা করেছে জেলা বিএনপির সদস্যসচিব, মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সীগঞ্জ-৩ (মুন্সীগঞ্জ সদর–গজারিয়া) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মো. মহিউদ্দিন।
শুক্রবার বিকেল ৪টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে র‍্যালিটি শুরু হয়ে সুপারমার্কেট অঙ্কুরিত যুদ্ধ ১৯৭১ ভাস্কর্য প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য মোঃ শহিদুল ইসলাম শহিদ, কাজী আবু সুফিয়ান বিপ্লব, মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান ফকির, মুন্সীগঞ্জ শহর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র একেএম ইরাদত মানু, যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মোস্তফা হাবীবে আলম শাহরিয়ার, যুবদল নেতা মুহাম্মদ মাসুদ রানা,  জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, দুলাল হোসেন, মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) মাকসুদুল আলম বাবু, জেলা যুবদলের সদস্য মাসুম খান, শহর যুব দলের যুগ্ম আহবায়ক হাবিব মাহমুদ পিন্টুসহ বিএনপির ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]