আল ইহসান ত্বলাবা পরিষদের নতুন কমিটি গঠন ও দায়িত্বশীলদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৯:১৮:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৯:১৮:১৩ অপরাহ্ন
ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধি 

আল ইহসান ত্বলাবা পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ও নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিষদের সাবেক নেতৃত্ব, বর্তমান সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে হাফেজ মাওলানা আশরাফুল হক রাকিব  কে সভাপতি,মুহাম্মদ হাফিজুর রহমান ও মুহাম্মদ রাকিব হাসান সহ-সভাপতি ও সোয়াদ তানজি কে সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ শাহাদাত হোসাইন 
দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক, মুহাম্মদ কাউসার আহমদ ও সাব্বির হাসান, শিক্ষা সম্পাদক মাহমুদুল হাসান জুনাইদ, দপ্তর সম্পাদক মুহাম্মদ হামিদ সিফাত, সাহিত্য সম্পাদক  নাইম মানসুর, 
প্রচার সম্পাদক মাহমুদুল হাসান মাসুম, শিল্প ও সংস্কৃতি সম্পাদক বায়জিদ আহমদ, সমাজ সেবা সম্পাদক  তানভীর হাসান শেখ, পাঠাগার সম্পাদক  মারুফ হাসান কারখী ও ইসমাইল হোসেন সোহান, ক্রীড়া সম্পাদক  শিহাব উদ্দিন শান্ত, কার্যনির্বাহী সদস্য মুহাম্মাদ সালমান ওমর, ও মিনহাজুল ইসলাম আল-ইহসান ত্বলাবা পরিষদ ত্রিশাল, মোমেনশাহী এর এক বছর মেয়াদি কেন্দ্রীয় কমিটি  সহ মোট ১৮ সদস্যের একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

শপথ পাঠ পরিচালনা করেন  অনুষ্ঠানে প্রধান অতিথির হযরত মাওলানা ইরফান কবির সাহেব নতুন কমিটির দায়িত্বশীলরা সততা, নিষ্ঠা ও সংগঠনের আদর্শে অটল থেকে ছাত্রসমাজের ও জন কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আল ইহসান ত্বলাবা পরিষদ ছাত্রসমাজের মধ্যে নৈতিকতা, ভ্রাতৃত্ব ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নতুন নেতৃত্ব এ ধারাকে আরও গতিশীল করবে বলে আমরা আশাবাদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন ত্রিশাল উপজেলা শাখার সম্মানিত সদস্য ও প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক আব্দুল্লাহ আল ফাহাদ ও মুহাম্মদ আহসান আল হক চেয়ারম্যান, আল হক ফাউন্ডেশন ত্রিশাল। 
 নবনির্বাচিত সভাপতি বলেন,আমরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং ইসলামী মূল্যবোধে গঠিত একটি আদর্শ ছাত্রসমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানের শেষে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]