রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে রেশমা খাতুন (২৫) নামের এক গৃহবধূ ও লামিয়া খাতুন নামের তার আড়াই বছরের মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রেশমা খাতুন উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগরের সৌদি প্রবাসী রহিদুল ইসলামের স্ত্রী এবং নিহত লামিয়া খাতুন তাদের একমাত্র সন্তান।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যার দিকে তাদের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, লামিয়া শারীরিকভাবে অসুস্থ ছিল। অর্থাভাবে তার সঠিক চিকিৎসা করাতে পারেননি তার মা রেশমা।
অভিযোগ পাওয়া গেছে, প্রবাসী স্বামী রহিদুল ইসলাম নিয়মিত যোগাযোগ রাখতেন না, সংসারের খরচও দিতেন না। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল।
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মণ্ডলের ধারণা, শিশু সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান৷ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আর্থিক সংকট, শিশুর অসুস্থতা ও পারিবারিক কলহ থেকে হতাশায় এ ঘটনা ঘটেছে।
রেশমা খাতুন তার শিশুকে হত্যা করে আত্মহত্যা করেছেন। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।V