রংপুরের ডক্টরস ক্লিনিকে বেরোবি শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ

আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৪:৩৭:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৪:৩৭:০৯ অপরাহ্ন
রংপুর: রংপুর শহরের ডক্টরস ক্লিনিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীর ওপর হামলা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী নিলয়। ঘটনাটি বৃহস্পতিবার দুপুরে ঘটে বলে জানা গেছে। নিলয়ের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে করা এক সরাসরি সম্প্রচারে (লাইভ ভিডিও) তিনি অভিযোগ করেন—ভুয়া চিকিৎসা দিয়ে এক রোগীকে মে*রে ফেলার পরও আইসিইউতে রেখে দেওয়া হয়েছে। এ নিয়ে প্রতিবাদ জানাতে গেলে ক্লিনিকের কর্মচারীরা তার ওপর হামলা চালায় এবং তার মোবাইল ফোন কেড়ে নেয়। লাইভে নিলয় আরও জানান, এখানে অনেক অনিয়ম চলছে। আমি কথা বলতে গেলে আমাকে মারধর করা হয়, ফোন ছিনিয়ে নেয়।” তিনি তখন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে দ্রুত ডক্টরস ক্লিনিকের পূর্ব গেটে আসার আহ্বান জানান। এ ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা দাবি করেছেন, ঘটনার সঠিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। স্থানীয় সূত্রে জানা গেছে, ডক্টরস ক্লিনিকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের অনিয়ম, ভুয়া চিকিৎসা ও রোগী হয়রানির অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ঘটনার বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]