গাইবান্ধায় অবৈধ আইডিইবি জেলা কমিটি বিলুপ্তির দাবিতে মানববন্ধন

আপলোড সময় : ০৭-১১-২০২৫ ১২:১৯:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৫ ১২:১৯:৫২ অপরাহ্ন
গাইবান্ধা প্রতিনিধি: আরিয়ান রাকিব বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কর্তৃক অসাংবিধানিকভাবে গঠিত বিতর্কিত ও অবৈধ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (IDEB) গাইবান্ধা জেলা কমিটি বিলুপ্ত করে নিরপেক্ষ ও গণতান্ত্রিকভাবে নতুন কমিটি গঠনের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় গাইবান্ধা শহরের গানাসাস মার্কেট চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক আইডিইবি গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির পাঠান, আইডিইবি ঢাকা মহানগর উত্তর যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী জাহিদ হাসান রাসেল, ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রামী পরিষদ গাইবান্ধা জেলা সদস্য সচিব ইঞ্জি. মোঃ আমজাদ হোসেন, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর প্রচার সম্পাদক প্রকৌশলী সাজ্জাদুর রহমান, সেচ্ছাসেবক দলের গাইবান্ধা জেলা সদস্য সচিব মাহমুদুল হক, গাইবান্ধা আইডিইবি সদস্য প্রকৌশলী সাইফুল ইসলাম,রেজওয়ানুল কবির, মোঃ সোহাগ প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, বর্তমান গঠিত আইডিইবি গাইবান্ধা জেলা কমিটি সংবিধান পরিপন্থী ও অগণতান্ত্রিক উপায়ে তৈরি করা হয়েছে, যা প্রকৌশলী সমাজে বিভাজন সৃষ্টি করেছে। তারা বলেন, সদস্যদের মতামত উপেক্ষা করে একটি পক্ষের স্বার্থে এ কমিটি গঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে বিতর্কিত কমিটি বিলুপ্ত করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন এবং সদস্যদের ভোটে বৈধ নির্বাহী কমিটি নির্বাচনের দাবি জানান। বক্তারা আরও বলেন, আইডিইবি একটি পেশাজীবী সংগঠন—এ সংগঠনে রাজনীতি, প্রভাব-প্রতিপত্তি বা অনৈতিক স্বার্থের জায়গা নেই। প্রকৌশলী সমাজের ঐক্য ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]