চারঘাট সিমান্তে ফেনসিডিল জব্দ করেছে বিজিবি

আপলোড সময় : ০৬-১১-২০২৫ ০৯:০৭:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৫ ০৯:০৭:৩২ অপরাহ্ন


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চারঘাট থানাধীন চকমুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল সোয়া ৩টায় রাজশাহী ব্যাটালিয়ন (বিজিবি-১) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ৭২/২-এস হতে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যাক্ত অবস্থায় এসব ফেনসিডিল জব্দ করেন। জব্দকৃত ফেনসিডিল চারঘাট থানায় জমা দেয়া হয়েছে বলে বিজিবি-১, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]