‎মাধবপুরে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক ‎

আপলোড সময় : ০৬-১১-২০২৫ ১২:২৮:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৫ ০৫:৩১:৩২ অপরাহ্ন
‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।। ‎
‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলানগর চৌমুহনী এলাকায় মাদকবিরোধী অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। ‎‎গ্রেপ্তার ব্যক্তির নাম মোছা. হালিমা আক্তার (৩৫)। তিনি ওই এলাকার শাহাব উদ্দিনের স্ত্রী। হালিমার কাছ থেকে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অভিযানের সময় তার স্বামী শাহাব উদ্দিন পলাতক থাকেন।


‎‎ডিএনসির হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক সাজেদুল হাসানের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযান শেষে উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তিকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। ‎এ ঘটনায় মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) মীরা রানী দেবী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন। ‎ ‎


ডিএনসির কর্মকর্তারা জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]