ফুলবাড়ীতে বিনামুল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

আপলোড সময় : ০৫-১১-২০২৫ ১০:০৮:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১০:০৮:৪৫ অপরাহ্ন


মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর অংশ হিসাবে,সরিষা,গম সূর্যমূখি,শিতকালিন পেয়াজ ও বোরোধান (উফশী) আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা অনুষ্ঠিত হয়েছে।


আজ বুধবার (৫ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলবাডী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী, উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মুস্তাফিন, কৃষি সম্প্রসারণ অফিসার সাহানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ উপজেলা কৃষি অধিদপ্তরের সকল কর্মকর্তা,কর্মচারীগন উপস্থিত ছিলেন।


এই অর্থবছরে উপজেলা ৭ ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৩৫০ জন কৃষককের মাঝে সরিসা বীজ , ১৫০ কৃষকের মাঝে গম, ৩০ জন কৃষকের মাঝে সুর্যমুখী, ১০ জন কৃষকের মাঝে পিয়াজ ও ১০০০ জন কৃষকের মাঝে বোরাধানের বীজ মোট ২৫৪০ জন কৃষকের মাঝে প্রণোদনা প্রদান করা হবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]