কেন্দুয়ায় মাদকসেবীদের হামলায় বিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত

আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৯:৫০:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৯:৫০:২৭ অপরাহ্ন
 
স্টাফ রিপোর্টারঃ 
 
নেত্রকোনার কেন্দুয়ায় শিক্ষাবিদ আব্দুর রহমান ভূইয়া স্মৃতি বিদ্যালয়ে নেশা করতে বাঁধা দেওয়ায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১২টার দিকে এঘটনাটি ঘটে। এসময় দশম শ্রেণি শিক্ষার্থী রাহিম মিয়া ও টুটুলসহ আরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

 
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের অভ্যান্তরে প্রবেশ করে বেজগাতি গ্রামের তরিকুল ও ইমনসহ কয়েকজন মাদকসেবী নেশা করতে আসে। শিক্ষার্থীরা তাদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে দুপুর ১২টার দিকে ফের ক্লাসরুমে ঢুকে হামলা চালায়। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় এবং শিক্ষকদের হাত কেটে নেওয়ার হুমকি দেয়। পরে শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে হামলাকারী তরিকুল ও ইমনকে আটক করে এবং অন্যরা পালিয়ে যায়। পরে উত্তেজিত পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিরা এগিয়ে আসেন।
 

আহত শিক্ষার্থীরা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আটক তরিকুল ও ইমনকে স্থানীয় বিএনপি নেতা আজহারুল ইসলাম হাবিবসহ কয়েকজনের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানা গেছে এবং বিষয়টি দ্রুত  নিরসনের দ্বায়িত্ব নিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ। 

 
বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নাজমুন নাহার কবিতা জানান, সকাল সাড়ে ৯টার দিকে তারা নেশা করতে এলে ছাত্ররা নিষেধ করে। পরে দুপুরের দিকে তারা বিদ্যালয়ে তিনতলায় উঠে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং আমাদের হাত কেটে নেওয়ার হুমকি দেয়। পরে ছাত্রছাত্রীরা ধাওয়া দিয়ে দুজনকে ধরে ফেলে।

 
কেন্দুয়া থানার তদন্ত ওসি মিহির দাস বলেন, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি সামাজিক ভাবে মিমাংসার উদ্যোগ নিয়েছে স্থানীয় নেতৃবৃন্দ।
 




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]