মুলাদীতে তারেক রহমনের ৩১দফা ও ধানের শীষে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ

আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৮:৪৬:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৮:৪৬:২১ অপরাহ্ন


মুলাদী প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা ও বিএনপির ভাইস চেয়ারম্যান, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাড. জয়নুল আবেদিনের পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করে মুলাদীতে লিফলেট বিতরণ করেছে পৌরসভা বিএনপি। আজ বেলা ১১টায় মুলাদী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু করে বন্দরের বিভিন্ন দোকানে ও পথচারীদের মাঝে লিফলেট বিতরন করেন তারা।


এসময় উপস্থিত ছিলেন, মুলাদী পৌরসভা বিএনপির যুগ্ন- আহবায়ক আনিসুর রহমান আলাল, কামাল হোসেন অপু মোল্লা, বিএনপি নেতা সামসুল হুদা রুমন, ১নং ওয়াড বিএনপি নেতা নাসির মুন্সি, রুবেল সরদার, ২নং ওয়ার্ড বিএনপি নেতা রফিকুল আলম খান, নাসির উদ্দিন হাওলাদার, ৩নং ওয়ার্ড বিএনপি নেতা মোশারফ হোসেন নান্নু মল্লিক, ৫নং ওয়ার্ড বিএনপি নেতা আনোয়ার হোসেন পিন্টু, মোরশেদ সিকদার, বাহাউদ্দিন চৌকিদার, মিজানুর রহমান, টিটু, ফরহাদ দরজি, আলম রানার, আলম বেপারী, তোফায়েল খান, কাজী জহির, সবুজ মাতুব্বর, আমিনুল ইসলাম, সালাম, হুমায়ুন কবির, যুবদল নেতা ইকবাল হোসেন, কালাম সহ ওয়াড বিএনপির নেতৃবৃন্দ।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]