মানিকগঞ্জ জাতীয় সংসদ সদস্য প্রার্থী ঘোষণা।

আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৮:৫৪:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৮:৫৪:৪১ অপরাহ্ন

মো নাহিদুর রহমান শামীম
 ভ্রাম্যমাণ প্রতিনিধি। 


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ জেলার তিনটি আসনের মধ্যে দুটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে এখনো মানিকগঞ্জ-১ আসনের প্রার্থীর নাম প্রকাশ করা হয়নি।
 

সোমবার (৩ নভেম্বর) সন্ধায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
 

ঘোষণা অনুযায়ী মানিকগঞ্জ-২ আসনে (সিংগাইর ও হরিরামপুর) বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মঈনুল ইসলাম খান শান্ত। অন্যদিকে মানিকগঞ্জ-৩ আসনে (সদর ও সাটুরিয়া) প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার নাম।
 

তবে মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে এখনো প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
 

দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, ওই আসনে একাধিক যোগ্য প্রার্থীর নাম বিবেচনায় রয়েছে, তাই আলোচনা শেষে পরে সিদ্ধান্ত জানানো হবে। নির্বাচনের আগে বিএনপির এই আংশিক প্রার্থী ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। বাকি আসনের প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে এখন আগ্রহে অপেক্ষা করছে মানিকগঞ্জের রাজনৈতিক মহল।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]