পিরোজপুর ২ আসনে বিএনপি'র মনোনয়ন পেলেন মঞ্জুর সুমন

আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৮:৫২:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৮:৫২:৫৪ অপরাহ্ন
 
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী প্রতিনিধি।
 
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর ২ আসন (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) এই তিন উপজেলা নিয়ে পিরোজপুর ২ আসন।  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী  হিসেবে নাম ঘোষণা করেছেন পিরোজপুর জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক আলহাজ্ব আলহাজ্ব আহমেদ সোহেল মঞ্জুর সুমন। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় ও কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। রাজনৈতিকভাবে তার পরিবারও এলাকায় বেশ প্রভাবশালী। উল্লেখ্য তার পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মঞ্জু সাবেক সংসদ সদস্য ছিলেন। দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার খবর পেয়ে এলাকায় তার সমর্থন সহ সাধারণ জনগণ উল্লাস প্রকাশ করছে।


স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি একজন যোগ্য ,কর্মীবান্ধব ও এলাকার জনপ্রিয় একজন যোগ্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। যিনি ইতিমধ্যেই এলাকার সাধারণ মানুষের মন জয় করে ফেলেছে। এলাকার মানুষের বিপদে-আপদে সবসময় পাশে দাঁড়ান।


এ ব্যপারে মঞ্জুর সুমন বলেন, এই আসনে অনেক যোগ্য প্রার্থী ছিল, তারপরও আপনাদের দোয়ায় দল থেকে আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আপনাদের সকলকে নিয়ে এই আসনটি বিএনপিকে উপহার দেবো ইনশাল্লাহ। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]