কটিয়াদীতে ৯৩০জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০২:২৪:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০২:২৪:৪৭ অপরাহ্ন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে কৃষিই সমৃদ্ধ্য়ি স্লোগান ও সরিষা চাষ বাড়াবো, তেলার চাহিদা, সরিষা চাষে ভরবো দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রোববার (২রা নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম।



এ সময় ৯৩০জন কৃষকের মাঝে জনপ্রতি ১কেজি করে সরিষা বীজ, ১০কেজি করে ডিএপি সার ও ১০কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। ৭০জন কৃষকের মাঝে জনপ্রতি ৫কেজি করে মসুর ডালের বীজ, ১০কেজি করে ডিএপি সার ও ৫কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। ৫০জন কৃষকের মাঝে জনপ্রতি ৫কেজি করে মুগ ডালের বীজ, ১০কেজি করে ডিএপি সার ও৫কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। ১৫০জন কৃষকের মাঝে জনপ্রতি ২০কেজি করে গম, ১০কেজি করে ডিএপি সার ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়। ২৫জন কৃষকের মাঝে ১কেজি করে সূর্যমুখী ফুলের বীজ, ১০কেজি করে ডিএপি সার ও ১০কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। ৬০জন কৃষকের মাঝে ২০কেজি করে চীনাবাদাম, ১০কেজি করে ডিএপি সার ও ১০কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। ২০জন কৃষকের মাঝে ১কেজি করে শীতকালীন পেয়াজ, ১০কেজি করে ডিএপি সার ও ১০কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।এসময় মোট ১৩০৫জন কৃষকের মাঝে এসব কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।


এসময় আরো উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, কটিয়াদী বাজার বণিক সমিতির সভাপতি ইলিয়াস আলী ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সহ কটিয়াদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]