আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য ফরম নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (পহেলা নভেম্বর) বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের নেতা খোন্দকার মাশুকুর রহমান (মাশুক)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি মাদারীপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট জামিনুর হোসেন (মিঠু), জেলা বিএনপির সদস্য আব্দুস সোবাহান মিয়া,কৃষকদল মাদারীপুর জেলা শাখার সদস্য সচিব অহিদুজ্জামান খান অহিদ এবং মহিলা দল মাদারীপুর জেলা শাখার সভাপতি লাইজু আক্তার।
এ সময় কালকিনি উপজেলা বিএনপি, ইউনিয়ন ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।