স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার আটপাড়া উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপুরের দিকে আটপাড়া উপজেলা অডোটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
বিশেষ অতিথি ছিলেন, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সভাপতি এড. নুরুজ্জামান নুরু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা, জাতীয়তাবাদী কৃষকদলের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন খান মিলকী।
বর্ধিত সভার সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।
তাছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নির্দেশনা অনুযায়ী যাকেই দলীয় প্রতিক দেয়া হবে,তার পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।