আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :
মাদারীপুরের কালকিনি উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ নভেম্বর) বিকেলে কালকিনি উপজেলার পুরান বাজার, মাছ বাজার, উপজেলা চত্বর ও হাসপাতাল এলাকায় এ কর্মসূচি পরিচালনা করেন জাতীয়তাবাদী জেলা ছাত্রদলে আহবায়ক কমিটির সদস্য মোঃ ফয়সাল শিকদার।
এ সময় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি সদস্য মোঃ নাঈম শেখ,রাজিব বেপারি, সোহাগ কবিরাজ, কালকিনি পৌর ছাত্রদল নেতা, সজীব বেপারী, হামিম সরদার, সাব্বির মৃধা, ফারদিন খান, কালকিনি কলেজ ছাত্রদলের সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক লিমন হোসেন শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত হোসেন, তায়েফ খান,মোঃ সম্রাট মোল্লা, সিয়াম, জিজান, ইউসুফ, ফাহিমসহ আরও অনেকে।
লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ ফয়সাল শিকদার বলেন, আমরা জনগণের কাছে তারেক রহমানের ৩১ দফা বার্তা পৌছানোর জন্য লিফরেট বিতরণ করছি। কারন সাধারণ মানুষ এখন পরিবর্তন চায়, ন্যায্য অধিকার চায়। তাই ৩১ দফাই সেই পরিবর্তনের রূপরেখা। কর্মসূচির মাধ্যমে সাধারণ জনগণ আরও সচেতন হবে এবং দেশের গণতান্ত্রিক পুনর্গঠনে অংশ নিতে উৎসাহিত হবে।