মাধবপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ

আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৬:৪৩:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৬:৪৩:৩১ অপরাহ্ন
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের রাজনগর গ্রামে ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় আশিক মিয়া (১৮) নামের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সে একই গ্রামের আব্দুল মিয়ার (৪০) ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত


বৃহস্পতিবার (৩০-অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আদাঐর গ্রামে এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশু ওই গ্রামের আবুল কাশেমের মেয়ে।vঘটনার পর গুরুতর অবস্থায় শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন রয়েছে।

ভিক্টিমের মা জানিয়েছেন,বাড়ির পাশের দোকান থেকে পান এনে দেওয়ার কথা বলে নিকটবর্তী একটি ঝোপে নিয়ে ধর্ষণ করে লম্পট আশিক।ভিক্টিমের চিৎকারে লোকজন জড়ো হলে ধর্ষক আশিক পালিয়ে যায়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যাহ জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ভিক্টিম হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।V

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]