দৌলতপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন

আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৯:১৩:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৯:১৩:৪৯ অপরাহ্ন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুরে চলতি রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।


বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 


দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল হাই সিদ্দিকী কর্মসূচির উদ্বোধন করেন। 


এ কর্মসূচির অংশ হিসেবে রবি মৌসুমে ৯১৫০ জন কৃষককে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী ও অড়হড় ফসলের বীজ এবং ৭২০ জন কৃষককে বসতবাড়ি ও মাঠচাষ যোগ্য আগাম শীতকালীন (রবি সবজি) শাকসবজি আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের আওতাভুক্ত করা হয়েছে। সর্বমোট ৯৮৭০ জন কৃষক এই প্রণোদনার আওতাভুক্ত হয়েছেন। 

দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহেনা পারভীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা আলী আহমেদ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: সহিদুল ইসলাম, 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, উপজেলা পাটবউন্নয়ন কর্মকর্তা এবিএম কামাল উদ্দিন আহমেদ,উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রমার মো: সোহেল রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আক্কাস উদ্দিন চৌধুরী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: শাহিন আলম ও উপজেলা প্রকল্প অফিসার, বিআরডিবি মো: ওবায়দুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দিলীপ কুমার রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রমজান আলী ও আব্দুল খালেক পপ্রমুখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন মাঠ পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। 



এ সময় দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহেনা পারভীন জানান, ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করতে সরকারী সহায়তা হিসেবে এ সকল বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]