‎মাধবপুরে ভারতীয় ইস্কাফ সিরাপসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৮:১৩:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৮:৪০:৪৯ অপরাহ্ন
‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
‎

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ১৪০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ২টার দিকে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ খাইরুল বশরের নেতৃত্বে এসআই জয় পাল, এএসআই হান্নান ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

‎
‎পুলিশ জানায়, অভিযানে তেলিয়াপাড়া চা বাগানের মিশন লাইন এলাকার পংকজ উরাং-এর ঘরে তল্লাশি চালিয়ে একটি ড্রাম থেকে ১৪০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে তাকে মাদকসহ আটক করা হয়।
‎

‎গ্রেপ্তারকৃত পংকজ উরাং ওই এলাকার মৃত ফিলিপ উরাং-এর ছেলে।
‎

‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্ল্যা বলেন, “উদ্ধারকৃত মাদকসহ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]