বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষণ, ধর্ষক মাসুম গ্রেফতার

আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৯:৪৯:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৯:৪৯:৫৯ অপরাহ্ন


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বিয়ের প্রলোভনে যুবতীকে একাধিকবার ধর্ষণ মামলার মূলহোতা মোঃ মাসুম মন্ডলকে (২৭) রাজশাহী নগরীর এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এয়ারপোর্ট থানাধীন শাহ মখদুম বিমানবন্দর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার মোঃ মাসুম মন্ডল, সে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন উথুলি পূর্বপাড়া গ্রামের ছামসুল আলমের ছেলে।


বুধবার (২৯ অক্টোবর) দুপুরে  এক র‌্যাব-৫, ,রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


 জানা যায়, ভুক্তভোগী মহিলা ঢাকা শহরে কর্মরত থাকা অবস্থায় লিবিয়া প্রবাসী আসামি মাসুম মন্ডলের সাথে মোবাইল ফোনে দেড় বছরের প্রেমের সম্পর্ক গড়ে তোলে। আসামি মাসুম মন্ডল দেশে ফিরে এসে গত ১১ ফেব্রুয়ারি, সন্ধ্যা সাড়ে ৬টায় ভুক্তভোগী নারীর গ্রামের বাড়িতে গিয়ে বিবাহের প্রলোভন ও প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে আসামি মাসুম মন্ডল জাল দলিল প্রস্তুত করে মিথ্যা বিবাহের অনুষ্ঠান করার মাধ্যমে নারীকে তার স্ত্রীর মর্যাদা দিয়ে গাজীপুর ভাড়াটিয়া বাসায় স্বামী স্ত্রী পরিচয়ে বসবাস করতে থাকে। নারী গর্ভবতী হলে আসামি তা জানতে পেরে তাকে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে আসামি মাসুম মন্ডলের শিবগঞ্জের স্থায়ী বাসায় গিয়ে তার স্ত্রীর মর্যাদা চাইলে আসামি মাসুম তাকে মারধর এবং মেরে ফেলার হুমকি দিয়ে বাসা থেকে তাড়িয়ে দেয়।
 নিরুপায় হয়ে ওই নারী বিজ্ঞ আদালতে নালিশ করলে বিজ্ঞ আদালত বগুড়া শিবগঞ্জ থানায় ধর্ষণ মামলা নেওয়ার আদেশ প্রদান করে। ওই আদেশের পরিপ্রক্ষিতে বগুড়া শিবগঞ্জ থানায় মাসুম মন্ডলকে আসামি করে ধর্ষণ মামলা রুজু হয়। বগুড়া শিবগঞ্জ থানার মামলা নং-০৩, তারিখ-০১/০৯/২০২৫ । ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) অধ্যাদেশ, ২০২০ এর ৯(১)।
গ্রেফতার আসামীকে বুধবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে নগরীর এয়ারপোর্ট থানা পুলিশ।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]