ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৮:৪১:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৮:৪১:৪৫ অপরাহ্ন
আব্দুল্লাহ আল নোমান 
ময়মনসিংহ (ঈশ্বরগঞ্জ)  প্রতিনিধি 


ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে  বর্ণাঢ্য আয়োজনে  যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে বুধবার( ২৫ অক্টোবর) বিকাল ৪ টায়, ঈশ্বরগঞ্জ পৌরসভাস্হ  উপজেলা ডাকবাংলায় এক আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে বেলা ২ টা থেকেই   উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে  পৃথক পৃথকভাবে  নানা আয়োজনে আগত   যুবদলের নেতৃবৃন্দ মিছিল যোগে  সমাবেশ স্হলে যোগ দেন। পরে আগত উপজেলার সকল ইউনিয়ন নেতৃবৃন্দদের   নিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা যুবদল ও ঈশ্বরগঞ্জ পৌর  যুবদল  সমন্বিতভাবে  নানা স্লোগানে স্লোগানে বাদ্যযন্ত্র বাজিয়ে  এক বর্ণাঢ্য মিছিল বের করে,


  মিছিলটি   ময়মনসিংহ_কিশোরগঞ্জ আনঞ্ছলিক মহাসড়ক সহ পৌর সহরের প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে। 
ঈশ্বরগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক, মোজাম্মেল হক নয়নের সঞ্চালনায় ও ঈশ্বরগঞ্জ পৌর যুবদলের সভাপতি, আব্দুর রাশিদ এর সভাপতিত্বে, উক্ত  সমাবেশ ও আলোচনা সভায়,   প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক, লুৎফুল্লাহেল মাজেদ বাবু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত  থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম ভূইয়া মনি, ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নূরে আলম জিকু, ময়মনসিংহ উওর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক,  আমিনুল ইসলাম মিন্টু, ঈশ্বরগঞ্জ পৌর যুবদলের সাধারণ সম্পাদক, শহিদুল ইসলাম শহিদ প্রমুখ

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]