লগি-বৈঠার নৃশংসতার ১৯বছর কুষ্টিয়ায় জামায়াতের শোকসভা ও বিক্ষোভ সমাবেশ

আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৮:২৪:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৮:২৪:১২ অপরাহ্ন
 
 
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
 লগি-বৈঠার নৃশংসতার ১৯বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এক শোকসভা ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। 
 
 
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪ টার দিকে কুষ্টিয়ার পাবলিক লাইব্রেরি মাঠে এ শোকসভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
 
 
সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাযজ্ঞকে বাংলাদেশের ইতিহাসে মানবতার বিরুদ্ধে এক ভয়াবহ অধ্যায় হিসেবে উল্লেখ করে এর পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার দাবি করেন।

 
তারা আরও বলেন, এত বছর পেরিয়ে গেলেও নৃশংস সেই হত্যাযজ্ঞের বিচার হয়নি, যা দেশের ন্যায়বিচার ব্যবস্থার জন্য এক গভীর প্রশ্নচিহ্ন।
সভায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করে বক্তারা তিন দফা দাবি জানান- ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করা। নিহতদের পরিবারকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও ক্ষতিপূরণ প্রদান দেশে সহনশীল, শান্তিপূর্ণ ও ন্যায়ের ভিত্তিতে রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা।

 
কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও যশোর অঞ্চলের টিম সদস্য একেএম আলী মোহসীন।

 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া সদর-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আমির হামজা, জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার, সহকারী সেক্রেটারিগণ খাইরুল ইসলাম রবিন ও মাজহারুল হক মমিন এবং কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক প্রমুখ।

 
এসময় কুষ্টিয়া জেলা ও শহর জামায়াতের নেতা-কর্মীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]