কেন্দুয়ায় অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৬:০৬:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৬:০৬:১৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনার কেন্দুয়ায় তৌফিকুর রহমান তামিম (১৬) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার শান্তিবাগ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।


 

নিহত তৌফিকুর রহমান তামিম কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রামের হাফেজ ফয়জুর রহমানের ছেলে।

 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, তামিমের বাবা-মা পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য তাগাদা দিলে সে অভিমান করে দুপুরে নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না।

 

ঘটনার পর পরিবারের সদস্যরা তামিমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তামিমের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ফাঁসিতে ঝুলে তামিম নামের এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]