যৌথ অভিযানে রয়েল টোবাকো কোম্পানিতে মোবাইল কোর্ট পরিচালনা করে মালিককে জরিমানা ও ০১ মাসের কারাদন্ড।

আপলোড সময় : ২৮-১০-২০২৫ ১১:১৩:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৫ ১১:১৩:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

“র‍্যাব-১১, নারায়ণগঞ্জ, জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এবং কাস্টমস্ একসাইজ ও ভ্যাট, নরসিংদী এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইলে রয়েল টোবাকো কোম্পানিতে মোবাইল কোর্ট পরিচালনা করে মালিককে ২,০০,০০০/- টাকা  জরিমানা এবং ০১ মাসের কারাদন্ড”। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ২৩৯ জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী- ০১ জন, আরসা সদস্য-১৫ জন, জঙ্গি-০২ জন, হত্যা মামলায় ১৮৬ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৯৩ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ২৯ জন গ্রেফতারসহ ১০৮ টি অস্ত্র, ১৩৫৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৪৪৮ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র‌্যাব-১১। পাশাপাশি ৭৮ জন অপহরণকারী গ্রেফতারসহ ৮৪ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৮৬ জন, জেল পলাতক ৩৯ জন, প্রতারণার আসামী-১৭ জন সহ অন্যান্য অপরাধী প্রায় ৫৪০ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। অদ্য ২৭ অক্টোবর ২০২৫ ইং তারিখে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল বাজার এলাকায় রয়েল টুবাকো কোম্পানিতে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়গঞ্জ, জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এবং কাস্টমস্ধসঢ়; একসাইজ ও ভ্যাট, নরসিংদী কর্তৃক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।


উক্ত অভিযানে সরকারি ট্যাক্স ফাঁকি দেওয়ার অপরাধে উক্ত প্রতিষ্ঠানের মালিক মোঃ মহারাজ হোসেন (৫২), পিতা- মৃত মকবুল আলী হাওলাদার, সাং- গোদনাইল, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ’কে মোট ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা জরিমানা এবং ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।


ঘটনা সূত্র পর্যালোচনায় জানা যায় যে, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল বাজার এলাকায় রয়েল টোবাকো কোম্পানি রয়েল টোবাকো সিগারেট তৈরি করে উক্ত সিগারেটের গায়ে পুরানো ট্যাক্স লেভেল লাগানো হয় যা পূর্বের ব্যবহৃত কোন সিগারেটের প্যাকেট হতে তুলে এনে লাগানো হয়। উক্ত কোম্পানির অসৎ লোকেরা অসৎ উদ্দেশ্যে সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে পুরানো ট্যাক্স লেভেল লাগিয়ে সিগারেট বাজারজাত করে আসছে। সরকারের আদেশ অমান্য করে উক্ত প্রতিষ্ঠানটি প্রতি নিয়ত সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে পুরানো ট্যাক্স লেভেল লাগানো সিগারেট বাজারজাত করে আসছে। এপ্রেক্ষিতে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ছায়া তদন্ত শুরু করে।



পরবর্তীতে উর্ধ্বত্বন অফিসারদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় বিধি মোতাবেক র‌্যাব- ১১, সিপিসি-১, নারায়গঞ্জ, জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এবং কাস্টমস্ধসঢ়; একসাইজ ও ভ্যাট, নরসিংদী কর্তৃক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে রয়েল টোবাকো সিগারেটের গায়ে পুরানো ট্যাক্স লেভেল লাগিয়ে সরকারি ট্যাক্স ফাঁকি দেওয়ার অপরাধে উক্ত প্রতিষ্ঠানের মালিক মোঃ মহারাজ হোসেন (৫২), পিতা- মৃত মকবুল আলী হাওলাদার, সাং- গোদনাইল, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ’কে মোট ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা জরিমানা এবং ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]