কেন্দুয়ায় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে খামারিদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

আপলোড সময় : ২৮-১০-২০২৫ ১১:০০:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৫ ১১:০০:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ 

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে “আদি পুষ্টি উন্নয়ন প্রকল্প” এর আওতায় নির্বাচিত খামারিদের নিয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ও উপস্থাপনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান।

দুই দিনব্যাপী এ কর্মশালায় (২৭ ও ২৮ অক্টোবর) খামার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, ঘাস চাষ ও সংরক্ষণ, গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা, খাদ্য ফরমুলেশনসহ প্রাণিপুষ্টি উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান বক্তা ডা. মতিউর রহমান বলেন, “প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রোটিনের ঘাটতি পূরণে প্রাণিজ আমিষের সরবরাহ বৃদ্ধি ও টেকসই খামার ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।”

ডা. মতিউর রহমান প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৫ জন খামারিকে উন্নত জাতের ঘাস চাষে উৎসাহিত করেন এবং বন্যা-খরার মতো দুর্যোগে কীভাবে ঘাস সংরক্ষণ করে পশুখাদ্যের সংকট মোকাবিলা করা যায় তা তুলে ধরেন। তিনি বলেন, “প্রাণিপুষ্টির উন্নয়ন মানেই মানুষের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।"

কর্মশালার শেষে অংশগ্রহণকারী ২৫ জন খামারিদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

এ সময় প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া, নেত্রকোণা
০১৭১৬৪২৫৪২৫
২৮ অক্টোবর ২০২৫

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]