মির্জাগঞ্জে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপলোড সময় : ২৮-১০-২০২৫ ১০:৪৪:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৫ ১০:৪৪:৫০ অপরাহ্ন
এস কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: 

পটুয়াখালীর মির্জাগঞ্জে আড়ম্বরপূর্ণভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার ( ২৮ অক্টোবর) সকাল ১০ টায় সুবিদখালী দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসার সামনে থেকে উপজেলা যুবদলের উদ্যোগে আনন্দ র‍্যালী বের করা হয়। পরে র‍্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালীতে বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মী অংশগ্রহণ করে। 

র‍্যালী শেষে উপজেলা পরিষদ মাঠে সংক্ষিপ্ত সমাবেশে ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এয়ার ভাইস মার্শাল ( অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

উপজেলা যুবদলের আহবায়ক গাজী রাশেদ শামসুর সভাপতিত্বে ও সদস্য সচিব গাজী আতাউর রহমানের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মনির খোন্দকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন হাওলাদার, সুজন হাওলাদার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোখলেছুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দীন হাওলাদার প্রমুখ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]