ব্রাহ্মণপাড়ায় প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

আপলোড সময় : ২৮-১০-২০২৫ ১০:৪৪:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৫ ১০:৪৪:৪৩ অপরাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।।
ব্রাহ্মণপাড়া প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা হালিমা পারভীন। বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন ব্রাহ্মণপাড়া উপজেলা সাবেক সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ ইবনে হোসাইন। তিনি দীর্ঘদিন ব্রাহ্মণপাড়া উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গত কিছুদিন আগে পার্শ্ববর্তী উপজেলা বুড়িচং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। এসময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদিন, মোহাম্মদ মিজানুর রহমান ও উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার এর ইনস্ট্রাক্টর মোঃ শহিদুল ইসলাম শেখ ও মিসেস মাসুদ ইবনে হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, দীর্ঘভূমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুকুল ইসলাম। এছাড়াও ব্রাহ্মণপাড়া উপজেলার ১০৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]