জুলাই স্মৃতিস্তম্ভে কটূক্তি: নিষিদ্ধ সংগঠনের কর্মী তরুণী গ্রেপ্তার, সন্ত্রাস দমন আইনে মামলা

আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৯:৩৩:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৯:৩৩:০৮ অপরাহ্ন
 
 
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ ও জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক ভিডিও পোস্ট করার অভিযোগে শেখ মিফতা ফাইজা (১৯) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ  (ডিবি)।

 
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের' গোয়েন্দা শাখা (ডিবি) ও কাঁকনহাট পুলিশ ফাঁড়ির যৌথ দল গত (২৭ অক্টোবর)  তার অভিযান চালিয়ে তাকে রাজশাহীর গোদাগাড়ী থানার পাকড়ী গোয়ালপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। 
গ্রেপ্তারকৃত শেখ মিফতা ফাইজা নাটোর সদর থানার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে।

 
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি শেখ মিফতা ফাইজা রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড় সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজসহ কটূক্তিমূলক বক্তব্য দেন। ভিডিওটিতে তাকে শেখ হাসিনার ছবি প্রদর্শন করে "জয় বাংলা" স্লোগান দিতেও দেখা যায়। পরবর্তীতে সে ভিডিওটি ফেসবুকে রিল হিসেবে পোস্ট করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

 
পুলিশের পর্যালোচনায় দেখা যায়, ফাইজা রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়াও তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে বিভিন্ন পোস্ট, ছবি ও ভিডিও শেয়ার করাসহ টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে একাধিক অনলাইন গ্রুপ তৈরি করে সদস্যদের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন।

 
তানভির আহমেদ সুইট নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে' গত ২৫ অক্টোবর ডিবি পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করলেও কৌশলে ফাইজা পালিয়ে যান। পরে গত ২৭ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।

 
 জিজ্ঞাসাবাদে ফাইজা স্বীকার করেছে, সে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মহানগরীর রাজপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। 

 
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার   তাকে(২৮ অক্টোবর) বিজ্ঞ আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]