র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ ও গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৩:০৫:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৩:০৫:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক 

র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাট থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ (ESKuf) ও গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।



'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।


মাদক নির্মূলে র‍্যাব ১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় অদ্য  ইং ২৮/১০/২০২৫ তারিখ সকাল ০৮.০০ ঘটিকার সময় র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন ভেলাগুড়ী ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামস্থ জনৈক মোঃ মশিউর রহমান (২২) এর বসতবাড়ীতে তল্লাশী পরিচালনা করে আসামির শয়নকক্ষের খাটের নীচ হতে প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৬৩৭ বোতল এস্কাফ (ESKuf) ও ৪.১৫০ কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী মোঃ মশিউর রহমান (২২), পিতা-মোঃ আইয়ুব আলী, সাং-পূর্ব কাদমা, পোষ্টঃ ভেলাগুড়ী, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়।  
 
 
প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামি মোঃ মশিউর রহমান (২২) অত্যন্ত কৌশলে ফেনসিডিল, এস্কাফ, গাঁজা ইত্যাদি মাদকের ব্যবসা করে আসছিলো।   


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিকে ও জব্দকৃত আলামত লালমনীরহাট জেলার হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
‎
‎

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]