পুঠিয়ার মাদক ব্যবসায়ী সিরাজগঞ্জে গ্রেফতার

আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৫:৪৫:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৫:৪৫:০৪ অপরাহ্ন
মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি পুঠিয়ার মাদক ব্যবসায়ী সিরাজগঞ্জে গ্রেফতার । ‌র‌্যাব-১২, সিরাজগঞ্জের কমান্ডারের দিকনির্দেশনায় র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার রামারচর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০৮ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র‌্যাব জানায়, ২৩ অক্টোবর বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে “সোহাগ ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে দক্ষিণ পার্শ্বে রাজশাহী-ঢাকাগামী মহাসড়কে” এই অভিযান পরিচালনা করা হয়। এসময় আসামির কাছ থেকে মাদকদ্রব্য হেরোইন, মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— মো. লালন (২৭), পিতা মৃত বাবু, গ্রাম-চক জামিরা, ডাকঘর-জামিরা, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহীর এলাকায় বসবাস করে । মাদক ব্যবসা ছিল তার পেশা । র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি বাসযোগে হেরোইন বহন করে নিজ হেফাজতে রেখে সিরাজগঞ্জসহ আশপাশ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]