মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ সুজন জমাদ্দার (৩৮)’কে ঢাকার কেরাণীগঞ্জ হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

আপলোড সময় : ২৫-১০-২০২৫ ১১:৩৩:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৫ ১১:৩৩:৪০ পূর্বাহ্ন
বিশেষ প্রেস বিজ্ঞপ্তি মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ সুজন জমাদ্দার (৩৮)’কে ঢাকার কেরাণীগঞ্জ হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সুজন জমাদ্দার (৩৮)’কে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ২৩/১০/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৪.৩০ ঘটিকার সময় র‌্যাব-১০ এর আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আগানগর চেয়ারম্যান মার্কেট এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মামলা নং- ৫৪(৫)২৩, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) এর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ সুজন জমাদ্দার (৩৮), পিতা- আব্দুল হাফেজ জমাদ্দার, সাং- লস্করপুর, থানা- মেহেন্দীগঞ্জ, জেলা- বরিশাল’কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। তাপস কর্মকার সিনিঃ সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে মোবাইল-০১৭৭৭-৭১১০০৮ -------xxxxxxxxxxxxx------------ _____________________________ RCMC & MEDIA CELL Rapid Action Battalion-10 Cell: +8801847474393 Cell: +8801847474394

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]