কয়রায় উপজেলা পর্যায়ে পানি সম্পদে প্রবেশাধিকার ও ব্যবস্থাপনা সম্পর্কিত প্রশিক্ষন

আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০৬:০৬:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০৬:০৬:১৪ অপরাহ্ন
শাহিদুল ইসলাম কয়রা(খুলনা) প্রতিনিধি -

কয়রায় উপজেলা পর্যায়ে পানি সম্পদে প্রবেশাধিকার ও ব্যবস্থাপনা সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় সিএসও এবং সিবিও এর ভুমিকা ও দায়িত্ব সম্পর্কে এক প্রশিক্ষন ২২ অক্টােবর (বুধবার) সকাল ১১ টায় মানবকল্যাণ ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত হয় । দাতা সংস্থা হেলভেটাস সুইস ইন্টারকােঅপারেশন বাংলাদেশর সহযােগিতায় এবং উত্তরণের এক্সসেস প্রকল্প এ প্রশিক্ষনের আয়ােজন করে। কয়রা উপজেলা পানি কমিটির সভাপতি এইচ এম শাহাবুদ্দীনের সভাপতিত্বে ও উত্তরণের এক্সসেস প্রকল্পের কয়রা উপজেলা কাে-অডিনেটর ফয়সাল মন্ডলের সঞ্চলনায় প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ। বিশেষ অতিথির বক্তৃত করেন সমাজসেবা অফিসার আবুল কামাল আজাদ, কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) এসএম লুৎফর রহমান । বক্তৃতা করেন কয়রা উপজেলা পানি কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শেখ মনিরুজ্জামান (মনু), সহ সভাপতি আনােয়ার হােসেন, ডাক্তার নুর ইসলাম খােকন,পানি কমিটির সদস্য অধ্যাপক রেজওয়ানুল করিম, জিএম সিরাজুল ইসলাম, শিক্ষক শিবপদ মন্ডল, শিক্ষক সিরাজুল ইসলাম, ইউপি সদস্য দিলরুবা খাতুন ,নিহার রঞ্জন মন্ডল, সালাউদ্দিন আহমেদ,পলাশ সরকার, আসাদুল ইসলাম, জাহিদুর রহমান, ইয়ুথ গ্রুপের প্রতিনিধি আজিজুল হক, শাহ আলম, কারিমা খাতুন, জেসমিন সুলতানা, উত্তরণ এক্সসেস প্রকল্পের আরাফাত রহমান প্রমুখ। 



শাহিদুল ইসলাম 
কয়রা,খুলনা

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]