ভালুকায় বিএনপির গণসমাবেশ ও লিফলেট বিতরণ

আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০৫:২৬:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০৫:২৬:৪৬ অপরাহ্ন
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা গণমানুষের কাছে পৌছে দিতে ময়মনসিংহের ভালুকায় গণসমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার রাজৈ ইউনিয়নের জামিরাপাড়া এস এম উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আনোয়ার উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. মোঃ উসমান গনি মল্লিক মাখনে র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, যুগ্ম আহবায়ক গুলজার হোসেন, সাখাওয়াত হোসেন পাঠান, খালেক পাঠান,  উপজেলা বিএনপির আহবায়ক সদস্য বাহারুল ইসলাম ঢালী, আমিনুল ইসলাম খান বাসান, আব্দুল কাইয়ুম সরকার রিপন, আঃ রহিম, আবু সাইদ তালুকদার, সুহেল তালুকদার, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, সহ দপ্তর সম্পাদক মাসুদ রানা, সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম বুলবুল, উপজেলা মহিলাদলের  সভাপতি শামীমা রশিদ, উপজেলা কৃষকদলের আহবায়ক তরিকুল ইসলাম তারু, সদস্য সচিব শেখ মেজবাহ উদ্দিন মাসুদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান সহ আরও অনেকে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]