স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।
২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য শীতকালীন শাকসবজির বীজ ও সার কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
কেন্দুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ১৫০ জন কৃষকের মাঝে বসতবাড়ির জন্য এবং ২৬০ জন কৃষকের মাঝে মাঠ চাষের জন্য লাউ, বেগুন, মিষ্টিকুমড়া, শসাসহ বিভিন্ন সবজির বীজ ও প্রয়োজনীয় পরিমাণে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন দিলদার, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া, নেত্রকোণা
০১৭১৬৪২৫৪৩৫
২২-১০-২০২৫