মাধবপুরে পুলিশের হাতে ২০কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৫:৩৫:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৫:৩৫:৫৪ অপরাহ্ন
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি 

হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে ২০ কেজি গাঁজাসহ মো. এমরান মিয়া (৪৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২১-অক্টোবর) রাত ৩টায় মাধবপুর থানাধীন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার আদাঐর ইউনিয়নের রাজনগর গ্রামে অভিযান চালায়। অভিযানে রাজনগর গ্রামের মৃত কোয়াত আলীর ছেলে মো. এমরান মিয়াকে ২০ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এমরান মিয়ার তিন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত এমরান মিয়া এবং তার পলাতক সহযোগীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]