মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ হাসান কাজী (৩৫)’কে ঢাকা জেলার ধামরাই হতে গ্রেফতার করেছে র‌্যাব

আপলোড সময় : ২২-১০-২০২৫ ০২:৩২:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৫ ০২:৩২:০৩ অপরাহ্ন
বিশেষ প্রেস বিজ্ঞপ্তি

মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ হাসান কাজী (৩৫)’কে ঢাকা জেলার ধামরাই হতে গ্রেফতার করেছে র‌্যাব।
 র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এবং (র‌্যাব)-৪ এর যৌথ আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হাসান কাজী (৩৫)’কে ঢাকা জেলার ধামরাই এলাকা থেকে গ্রেফতার করেছে।

 গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ২১/১০/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৩.৩০ ঘটিকার সময় র‌্যাব-১০ এবং র‌্যাব-৪ এর যৌথ আভিযানিক দল ঢাকা জেলার ধামরাই এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে ফরিদপুর জেলার নগরকান্দা থানার মামলা নং- ১২, তারিখ- ২৬/০৮/২০২২ খ্রি., ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) এর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ হাসান কাজী (৩৫), পিতা- মৃত খোরশেদ কাজী, সাং- চরযশোরদী, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করা হয়।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তাপস কর্মকার
সিনিঃ সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (মিডিয়া)
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০
অধিনায়কের পক্ষে
মোবাইল-০১৭৭৭-৭১১০০৮


-------xxxxxxxxxxxxx------------
_____________________________
RCMC & MEDIA CELL
Rapid Action Battalion-10
Cell: ‪+8801847474393‬
Cell: ‪+8801847474394‬

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]