ময়মনসিংহ সদর কোম্পানি র‍্যাব ১৪ কর্তৃক আসামি গ্রেফতার ০৩

আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৯:১০:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৯:১০:১৫ অপরাহ্ন
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি 

ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪,  কর্তৃক পৃথক ০৩ টি অভিযানে ৩ টি ভিন্ন  মামলার ০৩ জন সাজাপ্রাপ্ত  ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার করেছে।  

 _গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে : ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার 
১/ মোঃ ফজলুল হক সরকারের ছেলে মোঃ অলিউজ্জামান(৩৯) 
 ২/মোঃ মতি মিয়ার ছেলে আরিফুল হক রনি (৩৯)
৩/  মৃত বাদশা মিয়ার ছেলে মোঃ আজিম (৩০) 

ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪, এর আভিযানিক দল ময়মনিসংহ জেলার দায়রা নং-১২০৬/২৪, কোতোয়ালী সিআর নং-১৬৯০/২৩, ধারা-এন আই এ্যাক্ট ১৩৮, প্রসেস নং-১২৬২/২৫ এর ১ (এক) বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ অলিউজ্জামান (৩৯), পিতা-মোঃ ফজলুল হক সরকার, সাং-উজান বাড়েরা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ‘কে ২০ অক্টোবর ২০২৫খ্রিঃ আনুমানিক সকাল ১১:৫৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া বাইপাসে অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।
ময়মনসিংহ  সদর কোম্পানি, র‌্যাব-১৪,  এর  অপর একটি আভিযানিক দল ময়মনিসংহ জেলার কোতোয়ালী মডেল থানার মামলা নং-৮০(৯)২০, জিআর নং-৭৭৬/২০, প্রসেস নং-২৬১/২৫ এর ১ (এক) বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আরিফুল হক রনি (৩৯), পিতা-মোঃ মতি মিয়া, সাং-১৬৫/বি, আর কে মিশন রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ‘কে ২০ অক্টোবর ২০২৫খ্রিঃ আনুমানিক ১২:২৫ ঘটিকায়  ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন মান্নান সড়ক এলাকায়  অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।

 একই কোম্পানীর অপর একটি আভিযানিক দল ময়মনিসংহ জেলার কোতোয়ালী মডেল থানার মামলা নং-৮১(১১)২০, জিআর নং-৯৭৮/২০, প্রসেস নং-২৬৪/২৫ এর  ১ (এক) বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ আজিম (৩০), পিতা-মৃতঃ বাদশা মিয়া, সাং-আকুয়া জুবলী কোয়ার্টার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ‘কে  ২১ অক্টোবর ২০২৫খ্রিঃ আনুমানিক সকাল ১০:৩৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ সরকারী কলেজের পাশে  অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।

 গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট  থানায়  হস্তান্তর করা হয়েছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]