কেন্দুয়ায় শিক্ষক-কর্মচারীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি l

আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৫:৫৯:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৫:৫৯:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ 

বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতাসহ তিন দফা দাবিতে নেত্রকোণার কেন্দুয়ায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১ টার দিকে
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, কেন্দুয়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা।

কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সকল শিক্ষক মিলিত হয়ে বিক্ষোভ মিছিল করে পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙ্গালীর  সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুঞা, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর সাদেকুর রহমান, সায়মা শাহজাহান একাডেমীর সিনিয়র শিক্ষক আব্দুল মতিন, ভরাপাড়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল ইসলাম, দুল্লী বৈরাটী দাখিল মাদ্রাসার সুপার নুরুল গনি খান এবং সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বাবুল আহমেদ।

বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারি কর্মচারীদের মতো বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা প্রদান এখন সময়ের দাবি।

তারা অবিলম্বে তিন দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।


মাজহারুল ইসলাম উজ্জ্বল
নেত্রকোণা
০১৭১৬৪২৫৪৩৫
২১-১০-২০২৫

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]